Posts

Showing posts from July, 2019

কিভাবে Google Drive ব্যবহার করবেন?

Image

ছেলেদের ব্রেন বনাম মেয়েদের ব্রেন

বিজ্ঞানী, চিকিৎসক, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীদের পরিচালিত বিভিন্ন গবেষণায় স্পষ্ট হয়ে উঠেছে, পুরুষ ও মহিলাদের মস্তিষ্কে গঠনগত পার্থক্য ছাড়াও আছে তথ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ভিন্নতা। তাই তাদের উপলব্ধি, কল্পনা, স্বভাব ও পারদর্শীতার ক্ষেত্রগুলোও ভিন্ন। শারীরিক কাঠামোর দিক দিয়ে পুরুষরা অধিক শক্তিশালী এবং পেশিশক্তিও তাদের বেশি। সাধারণভাবে পুরুষদের মস্তিষ্কের ওজন মহিলাদের তুলনায় ১০০ গ্রাম এবং মস্তিষ্কের কোষকলার সংখ্যা ৪% বেশি। মস্তিষ্ক বড় হওয়া মানে এই নয় যে, তারা বেশি বুদ্ধিমান; বরং অধিক মাংসবহুল শরীরকে নিয়ন্ত্রণ করার জন্যই বড় মস্তিষ্কের প্রয়োজন। মহিলাদের বিপাকীয় পদ্ধতি পুরুষদের তুলনায় শ্লথ, তবে হৃৎপিণ্ডের স্পন্দন মহিলাদের কিছুটা বেশি। মহিলাদের ফুসফুস অপেক্ষাকৃত ছোট; কিন্তু কিডনি, পাকস্থলী, যকৃৎ পুরুষদের তুলনায় বড়। সন্তান জন্মদান, স্তন্যদান ইত্যাদি কারণে হরমোন-সংক্রান্ত কার্যকারিতার ব্যাপকতা মহিলাদের বেশি। ক্রোমোজমাল গাঠনিক বৈশিষ্ট্যগত কারণে মহিলাদের জীবনীশক্তি বেশি এবং সাধারণভাবে তারা পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচে। মহিলাদের মস্তিষ্কের ডান ও বাম অংশের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজে ব্যবহৃ...